Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি অবৈধ দখল ও উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল

Bangla FMbyBangla FM
১:৩০ pm ২২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তাদের পরিবারের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জমি উদ্ধারে সেনা ক্যাম্প চাই’, ‘ভূমি দস্যুদের বিচার চাই’—এমন নানা স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন বহন করেন।

পরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল হোসেন, ল্যান্স কর্পোরাল হায়দার আলী, কর্পোরাল আজগর আলী, রশিদ, রুহুল আমিন ও সৈনিক আ. আজিজ প্রমুখ।

বক্তারা জানান, ১৯৫৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার সেনা পুনর্বাসনের জন্য ঘোড়াঘাটে প্রায় ১৩৭৫ একর জমি অধিগ্রহণ করে। এরপর ১৯৫৮ সালে সেনা বাহিনীর তত্ত্বাবধানে ২৬৪টি মহাজের পরিবারকে ৫ একর করে জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে অনেক পরিবার দেশত্যাগ কিংবা নিখোঁজ হওয়ায় কিছু জমি খালি পড়ে থাকে। সেই সুযোগে ভূমি দস্যুরা জাল দলিল তৈরি করে দখল করে নেয় এবং তা বিক্রিও করে দেয়।

তারা অভিযোগ করেন, বৈধভাবে লিজ নিয়েও অনেক পরিবার জমির দখল পাচ্ছে না। সম্প্রতি সেনাবাহিনী ঘোড়াঘাটের ওসমানপুরে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিলে অবৈধ দখলদাররা এর বিরোধিতা করছে।

বক্তারা দ্রুত সেনা ক্যাম্প স্থাপন ও লিজ বরাদ্দপ্রাপ্ত জমিগুলো উদ্ধার করার আহ্বান জানান।

Tags: বিক্ষোভ মিছিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাইতে ইবি শাপলা ফোরামের উগ্র ভূমিকার পরও হয়নি বিচার, সংগঠিত হচ্ছে গোপনে
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী
  • ‘ইতিহাস কখনো মিথ্যা হয় না, জুলাই গণঅভ্যুত্থান তার উজ্জ্বল প্রমাণ’
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • ‘জুলাই আমাদের স্মৃতিতে ৩৬ দিনের মাস’—ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম