Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের হুঁশিয়ারি : ইসরায়েল হামলা করলে ধ্বংসাত্মক জবাব পাবে

Bangla FMbyBangla FM
১:৩০ pm ২২, মে ২০২৫
in বিশ্ব
A A
0

ইসরায়েলের যেকোনো ধরণের হামলার জবাবে ভয়াবহ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে সম্প্রতি প্রকাশিত একাধিক গণমাধ্যম প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ মে) তেহরান থেকে এই কঠোর বার্তা আসে। আইআরজিসি’র মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকার কোনো বোকামিপূর্ণ আক্রমণ করে, তাহলে তারা তাদের ক্ষুদ্র ভূখণ্ডের মধ্যেই ভয়াবহ ও সিদ্ধান্তমূলক জবাব পাবে।

তিনি আরও জানান, বর্তমানে ইরান সামরিকভাবে অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রে ইরানের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেন নায়েনি। তার ভাষায়, “আমরা অনেক দিক থেকেই শক্তিশালী হয়েছি এবং এই অগ্রগতি বিশ্বের কাছে বিস্ময়কর।” তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ইসরায়েলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এই অঞ্চল এবং বিশ্বে স্থিতিশীলতা আসবে না।”

এদিনই ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরিও জানান, দেশের প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং তারা যেকোনো হুমকির জবাবে আনুপাতিক শক্তি প্রয়োগে সক্ষম। বাঘেরি বলেন, “আমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং শত্রুর যেকোনো তৎপরতার জবাব আমরা আমাদের স্তর অনুযায়ী কড়া হাতে দেব।”

বর্তমান প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল উত্তেজনা আবারও চরমে উঠেছে এবং এই হুঁশিয়ারি গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Tags: ইসরায়েল হামলা করলে ধ্বংসাত্মক জবাব পাবে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুর প্রেসক্লাব সভাপতিকে আইনজীবী ফোরামের শুভেচ্ছা
  • রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
  • বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
  • গৌরনদীতে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে ইউএনও’কে লিগ্যাল নোটিশ
  • চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষায় ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম