Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুর র‌্যাব-১৩ এর অভিযানে  শাওন হত্যা মামলার আসামী গ্রেফতার

Bangla FMbyBangla FM
৬:২৬ pm ২১, মে ২০২৫
in অপরাধ
A A
0

ক্রাইম রিপোর্টার:

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার অনুযায়ী গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকায় ভিকটিম শাওন মিয়া (১৬) প্রতিদিনের ন্যায় তার বাবার ক্রয়কৃত একটি  লাল রংয়ের অটো চার্জার মিশুক গাড়ী নিয়ে ভাড়ায় চালানোর জন্য নিজ বাড়ী হতে বাহির হয়ে মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী স্ট্যান্ডে যায়।  একই তারিখ ভিকটিম শাওন মিয়া (১৬) তার নিজ বাড়ীতে অটো চার্জার মিশুক গাড়ী নিয়ে ফিরতে বিলম্ব করে এবং ভিকটিমের বাবা ও মা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পায় না। গত ০৬ জানুয়ারি ২০২৫ তারিখে তারা জানতে পারেন যে, রংপুর জেলার কোতয়ালী থানাধীন সদ্যপুষ্করনী ইউনিয়নের ধাপেরহাট জানকি দিগর এলাকায় ১৫/১৬ বছরের একটি ছেলের লাশ কোতয়ালী থানা পুলিশ পুকুর হতে উদ্ধার করেছে এবং উদ্ধারকৃত লাশই ভিকটিম শাওন মিয়ার। যার প্রেক্ষিতে গত ০৭ জানুয়ারি  ২০২৫ তারিখ আনুমানিক রাত ০০.০৫ ঘটিকায় ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলায় কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সোশ্যাল মিডিয়ায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কর্তৃক গত ২০ মে ২০২৫ তারিখ আনুমানিক রাত ২২.৪০ ঘটিকায় রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন শংকরপুর ঝাড়পাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে (রংপুর জেলার কোতয়ালী থানার মামলা নং-০২, তারিখ-০৭/০১/২০২৫ খ্রিঃ, ধারা-পেনাল কোড  ১৮৬০ এর ৩০২/২০১/৩৭৯/৩৪) ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রাছেল মিয়া (২৮), পিতা- মোঃ মকছেদ মিয়া, সাং- শালগাড়ী (শঠিবাড়ি), থানা-মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: অপরাধআসামী গ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও এলডিসি থেকে মসৃণ উত্তরণের আহ্বান বাংলাদেশের
  • লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট: লাইনে দীর্ঘ অপেক্ষার পর হতাশ মোটরসাইকেল আরোহীরা
  • স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্টের এক বছরের আংশিক কমিটি ঘোষণা
  • লালম‌নিরহা‌টে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের উ‌দ্বোধন
  • গুপ্ত রাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিক্ষোভ মিছিল ইবি ছাত্রদলের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম