Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাহুবলে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশতাধিক

Bangla FMbyBangla FM
৬:৫৯ pm ১৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

বাংলা এফএম ডেস্ক:
হবিগঞ্জের বাহুবলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাসচালকসহ ৩ জন নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বাহুবল থানা সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস চারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালক আবুল কাশেম (৩৫) ও অপর এক অজ্ঞাত ব্যক্তি নিহত হন। পরে আহত তৌকির মিয়া (৩০) হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতদের মধ্যে ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাহুবলের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় এলাকায় ভারী বজ্রবৃষ্টি হচ্ছিল, যা দৃশ্যমানতা হ্রাস করে এবং দুর্ঘটনা আরও ভয়াবহ করে তোলে। উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বাহুবলের ডুবাঐ বাজার, রাবার সাইনবোর্ড, শেওড়াতুলী, মুগকান্দি, দৌলতপুর ও বিজলী ব্রিজ এলাকায় আরও চারটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আরও ২০ জনের বেশি আহত হন, এবং কয়েকটি বাস ও ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

ডুবাঐ বাজারে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত ট্রাকচালক সোহেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।”

এই দুঘটনাগুলো আবারও সড়ক নিরাপত্তার দুর্বলতা ও দুর্যোগকালীন সতর্কতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।

Tags: দুর্ঘটনাবাহুবল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক
  • নীলফামারীতে কৃষক অ্যাপের লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু
  • জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে — ড. জিয়াউদ্দিন হায়দার
  • ঈদে দৌলতদিয়া বাস টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, ক্ষোভ পরিবহন শ্রমিকদের
  • শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম