Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীপুরে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:৫৭ pm ১৯, মে ২০২৫
in সংগঠন
A A
0

গাজীপুর প্রতিনিধি:
নারী ও শিশু উন্নয়নে সামাজিক উদ্যোগ আরও জোরালো করতে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটিতে অনুষ্ঠিত হলো মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র-এর আয়োজিত একটি উঠান বৈঠক।

আজ সোমবার (১৯ মে ২০২৫) সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নারী ও শিশুবান্ধব সমাজ গঠনে বিভিন্ন পরিকল্পনা ও সচেতনতামূলক কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এস এম মোমো, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • শ্রীপুর মহিলা অধিদপ্তরের ক্যাডেট অফিসার কাজী গফফার চৌধুরী
  • উপজেলা নারী ও শিশু কল্যাণ সমিতির সভাপতি ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মেহেদি হাসান আশিক
  • বিশিষ্ট ব্যাংকার মাহাবুবুর রহমান
  • সমাজসেবক এমদাদুল সরকার

সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোছাঃ ফাতেমা আখতার খাতুন, অর্থ সম্পাদক ফিরোজা, সাংগঠনিক সম্পাদক হাফছা, দপ্তর সম্পাদক উম্মে কুলসুম, সদস্য নাঈমা আক্তার স্মৃতি, মাহমুদা খাতুন ও শাহানাজ পারভীন।

বক্তারা বলেন,

“সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আনা—এই সংগঠনের মূল লক্ষ্য।”

বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার সংরক্ষণ, এবং শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্থানীয় নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রেরক:
উম্মে কুলসুম
দপ্তর সম্পাদক
মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

Tags: মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
  • উজিরপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ
  • সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ
  • চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়
  • জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসের জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম