Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রবাসীর

Bangla FMbyBangla FM
৯:০৯ am ১৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0
0-0x0-0-0#

0-0x0-0-0#

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় অনলাইন পোর্টালে প্রকাশিত ‘ভিত্তিহীন’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুবাইপ্রবাসী সাগর আহম্মেদ ওরফে ফাইজুর। সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামে নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে সাগর আহম্মেদ জানান, তার চাচাতো ভাই সিহাব শেখ (১৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। একজন অভিভাবক হিসেবে তিনি সিহাবকে সৎ পথে ফেরাতে শাসন করতেন, যা থেকে বিরূপ মনোভাব পোষণ করে সিহাব ও তার মা লিমা বেগম।

তিনি দাবি করেন, প্রতিশোধ নিতে লিমা বেগম গত ১৬ মে তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, স্বর্ণালঙ্কার ছিনতাই ও মারধরের অভিযোগ এনে সদরপুর থানায় একটি ‘মিথ্যা’ মামলা দায়ের করেন। এরপর একটি অনলাইন নিউজ পোর্টালেও এই অভিযোগ ভিত্তিক সংবাদ প্রকাশ করা হয়, যা তিনি ‘সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ বলে দাবি করেন।

সাগর আহম্মেদ বলেন, “এলাকার কিছু অসাধু ব্যক্তির মদদে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে আমার সামাজিক মর্যাদা, পারিবারিক মান-সম্মান ও প্রবাস জীবনের নিরাপত্তা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে প্রকৃত সত্য প্রকাশ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

Tags: প্রতিবাদপ্রবাসীমিথ্যা মামলাসদরপুরসংবাদ সম্মেলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর
  • ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা
  • ইসলামি ব্যাংকের টাকা চুরিঘটনায় পায়ের জুতা দেখে চোর সনাক্ত  
  • শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলের শুভেচ্ছা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম