Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বিলবোর্ড উচ্ছেদে ব্যর্থ সিটি করপোরেশন, ২৪ ঘণ্টার আলটিমেটাম

Bangla FMbyBangla FM
২:৩০ pm ১৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বিলবোর্ড উচ্ছেদে ব্যর্থ সিটি করপোরেশন, ২৪ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বিলবোর্ড উচ্ছেদে ব্যর্থ সিটি করপোরেশন, ২৪ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন একটি বড় বিলবোর্ড অপসারণে গিয়ে অভিযান স্থগিত করে ফিরেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ মে) সকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যার নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলেও ঝুঁকি ও পরীক্ষার কারণে তা স্থগিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিলবোর্ডটি অপসারণে সকাল ১০টায় অভিযান শুরু হয়। সেন্ট্রাল প্লাজার ছাদে অবস্থিত বিলবোর্ডটির একটি অংশ কেটে ফেলা হয়, কিন্তু আশপাশ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকায় পুরো বিলবোর্ড অপসারণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একই সময়ে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে (বাওয়া) এএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলছিল, যার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে বিলবোর্ডের মালিক এ্যাডফ্রেম কোম্পানির পক্ষ থেকে মেয়র ডা. শাহাদাত হোসেন এর কাছে সময় চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে বিলবোর্ড সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর সিটি করপোরেশনের দল অভিযান স্থগিত করে এলাকা ত্যাগ করে।

জানা গেছে, এ্যাডফ্রেম কোম্পানির মালিক আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু এবং তার অংশীদার হাফিজ উল্লাহ আমিন তিমুর। তাঁরা ২০১৫ সালে বিলবোর্ড অনুমোদন বন্ধের পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে জিইসি মোড়ে ৮টি বিলবোর্ড স্থাপন করেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বার্ষিক ২০ লাখ টাকার চুক্তিতে সিটি করপোরেশন বিলবোর্ডগুলোকে অনুমোদন দেয়। তবে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি, এই অনুমোদন বাতিল করে সাত দিনের মধ্যে বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারা সে নির্দেশ মানেনি, বরং আদালতের শরণাপন্ন হয়।

সিটি করপোরেশনের বেঞ্চ সহকারী আবু জাফর জানান, “বিজ্ঞাপনী সংস্থার পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বিলবোর্ড সরানোর আশ্বাস পাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে।”

Tags: ২৪ ঘণ্টার আলটিমেটামচট্টগ্রাম সিটি করপোরেশনচট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বিলবোর্ড উচ্ছেদে ব্যর্থ সিটি করপোরেশনবিলবোর্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি
  • আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস
  • শুক্রবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
  • সুযোগ পেলে প্রতিবন্ধীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে: সমাজকল্যাণ সচিব
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম