Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে প্রথমবারের মতো গবেষণা উৎসব

Bangla FMbyBangla FM
২:০২ pm ১৮, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গবেষণা উৎসব-২০২৫। রোববার (১৮ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ উৎসবের আয়োজন করে পবিপ্রবি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার।

‘রিসার্চ ফর কোস্টাল রেজিলিয়েন্স’ প্রতিপাদ্যে দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে উপকূলীয় সংকট, সম্ভাবনা ও টেকসই উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদী গবেষণা ভাবনার সূচনা হয়।

উৎসবের উদ্বোধনে অনলাইনে যুক্ত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ এবং সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং সিনিয়র অধ্যাপক মো. হামিদুর রহমান।

অনুষ্ঠানে ইউজিসির অর্থায়নে ২০২২–২৩ অর্থবছরের ১০টি গবেষণা প্রকল্প এবং কেন্দ্রের ২টি বিশেষ প্রকল্প উপস্থাপন করা হয়। উৎসব শেষে প্রকাশিত হয় গবেষণা স্মারকগ্রন্থ এবং গবেষকদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

উপাচার্য বলেন, “গবেষণা উৎসব আয়োজনের মাধ্যমে আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি। শিক্ষকরা যেন শুধু শ্রেণিকক্ষে নয়, গবেষণার মাধ্যমেও জাতি গঠনে ভূমিকা রাখেন, সেটাই আমাদের লক্ষ্য।”

অধ্যাপক মাসুমা হাবিব বলেন, “পবিপ্রবির গবেষণার মান সন্তোষজনক। এটি ভবিষ্যতে ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে আশাবাদী।”

প্রধান অতিথি ফরিদা আখতার বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা ও সৃজনশীলতার কেন্দ্র। শিক্ষক-গবেষকদের উচিত নিয়মিত গবেষণায় সক্রিয় থাকা এবং তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া।”

Tags: গবেষণাপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • লালমনিরহাটে কড়া নজরদারিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত
  • জুলাই নিয়ে বিদ্রূপাত্মক ফেসবুক পোস্ট নিয়ে ডোমারে সমালোচনার ঝড়
  • চীনের সঙ্গে যৌথ গবেষণা ও পিএইচডির সুযোগ, বাকৃবিতে সিএইউ হাব চালু
  • মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম