Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Bangla FMbyBangla FM
৩:৪৮ pm ১৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শেখ ফাইজুর ওরফে সাগর নামে এক যুবকের বিরুদ্ধে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরপুর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় ওই নারী তার সন্তানকে খুঁজতে বাড়ির পাশে গেলে অভিযুক্ত সাগর তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দিলে তাকে লাঠিপেটা করে এবং শরীরের কাপড় ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত সাগর তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় এর আগেও সে হুমকি ও মারধর করেছে। ঘটনার সময় তার ছেলেও বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তিনি সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শনিবার (১৭ মে) ভুক্তভোগীর বোন বাদী হয়ে সদরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সদরপুর থানার ওসি নাজমুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অভিযোগধর্ষণচেষ্টাপ্রবাসীসদরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজীর হাস মার্কার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ
  • সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
  • নীলফামারীতে চাঁদাবাজ মামুন গ্রেপ্তার
  • আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
  • ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে গণভোটে ‘হ্যাঁ’ চাই-আসিফ মাহমুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম