Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা কাশেম গ্রেফতার

Bangla FMbyBangla FM
৩:৩১ pm ১৫, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম শাহ (৪৮) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১৫ মে) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আবুল কাশেম শাহ উপজেলার শাহ পাড়ার মৃত নজরুল ইসলাম শাহের ছেলে।

রাজনৈতিক মামলায় গ্রেফতার

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, শামিম শাহ আলম তমু নামের এক ব্যক্তির করা মামলায় (মামলা নং: জি.আর ২৩১/২৪) গ্রেফতার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এর আদালতে হাজির করা হলে, বিচারক সি/ডব্লিউ মূলে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একাধিক মামলার আসামি ছিলেন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল কাশেম শাহ সদর থানার দুটি রাজনৈতিক মামলার আসামি ছিলেন। তিনি কিছু মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলায় নাম থাকায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

প্রতিক্রিয়া

আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, কাশেম শাহ দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার গ্রেফতারের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Tags: অপরাধআওয়ামী লীগরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম