Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকাসহ সাত অঞ্চলে এক নম্বর সতর্ক সংকেত, ঝড়-বৃষ্টির আশঙ্কা

Bangla FMbyBangla FM
৭:৪৫ am ১২, মে ২০২৫
in জাতীয়
A A
0

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ রবিবার (১২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ অন্তত সাতটি অঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়া, বজ্রবৃষ্টি ও দমকা বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে।

এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বিশেষভাবে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এসব অঞ্চলে যেকোনো সময় আবহাওয়া খারাপ হতে পারে, তাই জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে সতর্কতার সঙ্গে চলাফেরা এবং যাত্রা বাতিলের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নদীপথে যাতায়াতরতদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

Tags: ঝড়-বৃষ্টির আশঙ্কাঢাকাসহ সাত অঞ্চলে এক নম্বর সতর্ক সংকেত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম