Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইউক্রেন একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে:পুতিন

Bangla FMbyBangla FM
১০:৪২ am ১১, মে ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বারবার শান্তি প্রচেষ্টা চালালেও ইউক্রেন সেগুলো উপেক্ষা করে ধারাবাহিকভাবে সংঘাত উসকে যাচ্ছে।

রোববার (১১ মে) মস্কোয় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিন বলেন, রাশিয়া ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ছিল, কিন্তু কিয়েভ সেই প্রস্তাবে সাড়া না দিয়ে উল্টো হামলা জোরদার করেছে।

সোভিয়েত ইউনিয়নের নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা মস্কো সফর করেন। এ সময় পুতিন জানান, রাশিয়া ইতোমধ্যেই বেশ কয়েকবার সংঘাত কমানোর জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, যার মধ্যে ইস্টার যুদ্ধবিরতিও ছিল।

কিন্তু ইউক্রেন প্রতিবারই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে বলে অভিযোগ পুতিনের। তিনি জানান, “ইউক্রেন অন্তত পাঁচ হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।”

বিশেষভাবে বিজয় দিবসের (৯ মে) আগে তৃতীয়বারের মতো একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। কিন্তু সে সময়ও ইউক্রেন পাল্টা জবাব দেয়নি। বরং রুশ প্রেসিডেন্টের ভাষায়, “আমরা ৫ মে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পরপরই, কিয়েভ সরকার ৭ মে রাত থেকে একাধিক বড় আকারের হামলা শুরু করে।”

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময় ইউক্রেন ৫০০-র বেশি ড্রোন ব্যবহার করে রুশ ভূখণ্ডে আক্রমণ চালিয়েছে। কুর্স্ক ও বেলগোরোড সীমান্তে অন্তত পাঁচবার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে এবং কৃষ্ণ সাগরেও একাধিক হামলার ঘটনা ঘটেছে।

৮, ৯ ও ১০ মে—তিন দিনব্যাপী এই হামলাকে পুতিন রাশিয়ার ‘পবিত্র দিনগুলোতে’ শান্তি ভঙ্গের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

রুশ প্রেসিডেন্ট আবারও পশ্চিমাদের ইঙ্গিত করে বলেন, যুদ্ধ থামাতে হলে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে ইউক্রেনের উচিত আলোচনায় ফিরা।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন ইউক্রেনের সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে।

Tags: ইউক্রেন একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী
  • মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ অতিক্রম করেছে চীনা তেলবাহী জাহাজ
  • কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বরিশালে উৎসবের আমেজে বাংলা নববর্ষ উদযাপন
  • লেবানন-ইসরাইল শান্তি আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম