Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে জমি দেখতে গিয়ে নিখোঁজ দোহার উপজেলার ছোরহাব বেপারী

Bangla FMbyBangla FM
৩:৪২ pm ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0


ফরিদপুর প্রতিনিধি : আব্দুস সালাম মোল্লা

ঢাকার দোহার উপজেলার হরিচন্ডী গ্রামের মৃত মহিউদ্দিন বেপারীর ছেলে ছোরহাব বেপারী ফরিদপুরে জমি দেখতে গিয়ে নিখোঁজ হয়েছেন। গতকাল ৯ মে সকাল সাড়ে ১০টায় ফরিদপুরের চরভদ্রাসনের দিয়ারা ঝাউকান্দা এলাকায় একটি ফসলি জমি দেখতে গিয়ে তিনি নিখোঁজ হন। তাঁর সঙ্গে ছিলেন লিমন নামের একজন সহযাত্রী।

ছোরহাব বেপারীর দুটি মোবাইল নম্বরের একটি বন্ধ এবং অন্যটি সচল থাকলেও পরিবারের দাবি, শেষবার ভাইয়ের ফোনকল রিসিভ করার সময় তিনি অসুস্থ মনে হচ্ছিলেন। এর আগে সৌদি আরবে অবস্থানকালে একবার স্ট্রোক করেছিলেন বলে জানান তাঁর পরিবার।

নিখোঁজের ঘটনায় পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে চরভদ্রাসন থানা পুলিশ এসআই মাহমুদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। মোবাইল কলের সিডিআর বিশ্লেষণে তাঁর অবস্থান চর বৈঠা এলাকায় শনাক্ত হয়।

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধার নেতৃত্বে এলাকাবাসী এবং পরিবার ড্রোন ও হেলিকপ্টারের সহায়তায় বিস্তৃত তল্লাশি চালাচ্ছে। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান ১০ মে বিকেলে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ ছোরহাব বেপারীর পরিবারের পক্ষ থেকে দ্রুত সন্ধানের দাবি জানানো হয়েছে।

Tags: নিখোঁজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম