Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বগা সেতু বাস্তবায়নের দাবীতে জাতীয় প্রেসক্লাবে মানবন্ধন

Bangla FMbyBangla FM
২:৪৫ pm ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

বগা সেতু বাস্তবায়নের দাবীতে ১০ মে, শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে একটি মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বগা সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। মানবন্ধনে সঞ্চালনা করেন মু. মারুফ আল মুজাহিদ।

বক্তৃতায় অংশগ্রহণ করেন বাউফল ফাউন্ডেশন ও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগর (দক্ষিণ) বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, বগা সেতু বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুমান, দশমিনা উপজেলার এড. মুনিরুজ্জামান, গলাচিপা উপজেলার মুফতি মো. সাইফুর রহমান সাইদি সহ আরও অনেকে।

বক্তারা দাবি করেন, দুমকি, বাউফল, দশমিনা এবং গলাচিপা চারটি উপজেলার সংযোগস্থল “বগা” এলাকায় লোহালিয়া নদীর উপর সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। তারা অবিলম্বে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরও বলেন, যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

বার্তা প্রেরক:
মো. সুমন মৃধা

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম