Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা

Bangla FMbyBangla FM
১২:২৭ pm ০৯, মে ২০২৫
in আইন ও আদালত, বাংলাদেশ
A A
0

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত নারী ফারিয়া হক টিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। এর আগে বনানী থানার ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা এ কে এম মঈন উদ্দিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রধান আসামিসহ ছয়জন বর্তমানে কারাগারে আছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার আসামি মাহাদী হাসান আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে টিনার নাম উল্লেখ করেছেন এবং তাকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন। মামলার প্রকৃত রহস্য উদঘাটনে টিনাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল মিডটার্ম পরীক্ষা শেষে জাহিদুল ইসলাম পারভেজ বন্ধুবান্ধবদের সঙ্গে ক্যাম্পাসের পাশেই আড্ডা দিচ্ছিলেন। এ সময় কিছু আসামি তার হাসাহাসির কারণ জানতে চাইলে কথাকাটাকাটি শুরু হয়। পরে শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও বিকেল ৪টা ৪০ মিনিটে অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পারভেজের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন, যাতে আটজনের নামসহ আরও ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলাটি এখন রাজধানীর আলোচিত হত্যাকাণ্ডে পরিণত হয়েছে।

Tags: পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
  • রংপুর মিঠাপুকুরে ২য় বিয়ে নিয়ে নাটকীয় ঘটনা
  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম