Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Bangla FMbyBangla FM
৪:৩২ pm ০৮, মে ২০২৫
in সংগঠন
A A
0

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি

জাঁকজমকপূর্ণ আয়োজনে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (৮ মে) শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স গার্ডেনিয়ার স্বত্বাধিকারী মো. নূর-এ-শাহাদাৎ স্বজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান মিঠু, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. ফারুক হোসেন, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুলু, জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুস্তা, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জাহিদসহ টুর্নামেন্ট সংশ্লিষ্টরা।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ঠাকুরগাঁও ইয়্যুথ ক্লাব ও দিনাজপুর ডোমিনেটর্স। প্রতিদিন ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী ১৭ মে ফাইনাল খেলার সম্ভাব্য তারিখ নির্ধারিত রয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ:
ঠাকুরগাঁও ইয়্যুথ ক্লাব, দিনাজপুর ডোমিনেটর্স, সৈয়দপুর ফিউচার স্টার ইলেভেন, হ্যালো পান্ডা ওয়ারিয়র্স যশোর, পীরগঞ্জ ক্রিকেট একাডেমি (ঠাকুরগাঁও), বেঙ্গল বয়েজ (দিনাজপুর), এএস স্পোর্টস (দেবীগঞ্জ), ডোপ স্ট্রাইকার্স (ঢাকা), সৃজন ওয়ারিয়র্স (ঠাকুরগাঁও), রাণীশংকৈল ক্রিকেটার্স, বাংলা লায়ন (সৈয়দপুর), মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন (ঢাকা), পাবনা ক্রিকেটার্স, ইজি বাংলা লিমিটেড (ঢাকা), রাজশাহী ওয়ারিয়র্স ও দিনাজপুর ইমাজিং বয়েজ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোরের নিস্তব্ধতা ভেঙে আগুন, দগ্ধ একই পরিবারের ১০ জন
  • এক মুহূর্তের তাড়াহুড়া, নিভে গেল দুই জীবন
  • শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
  • সংকট এড়াতে জ্বালানি কিনছে দেশ
  • মার্কিন ও ইসরায়েলি হামলায় অংশ না নিতে অটল ব্রিটেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম