Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জবি প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

Bangla FMbyBangla FM
১১:০১ am ০৮, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘বৈষম্যমূলক’ বাজেট বরাদ্দের নীতির প্রতিবাদে, আবাসন ভাতা ও হল নির্মাণসহ চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে শিক্ষার্থীরা রফিক ভবনের নিচে একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের কিছু ‘দূরবর্তী সিদ্ধান্ত’ শিক্ষার্থীদের মৌলিক চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আন্দোলনকারীদের মতে, “তারা এসিতে বসে আমাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ আমাদের অনেকে দিনে একবেলা খেয়ে টিকে আছে। আমাদের প্রাপ্য অধিকার না দিলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন, নয়তো আবাসন ও মৌলিক সুবিধা নিশ্চিত করুন।”

চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. বাজেটে বৈষম্য দূরীকরণ
২. পর্যাপ্ত আবাসন সুবিধা
৩. দ্রুত হল নির্মাণ
৪. শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন,
“যুগ যুগ ধরে জবিয়ানরা বৈষম্যের শিকার। প্রশাসনের উচিত ছিল এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া। শান্তিপূর্ণ আন্দোলনে দাবি না মানলে যেকোনো পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব।”

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব জানান,
“প্রশাসনের গাফিলতির কারণে দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না। আগামী সপ্তাহে আমরা লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছি।”

সমাবেশে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাংশায় প্রতারণা মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার
  • নাইজেরিয়ার খনিতে কার্বন মনোক্সাইডে ৩৭ শ্রমিকের মৃত্যু
  • নরওয়ের রকেট আর পৃথিবীর এক শীতল বিকেল    
  • রাঙ্গামাটিতে জেলা পরিষদ সদস্য মনোনীত করার দাবি, কৃষক দলের সভাপতিকে
  • শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম