Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে ছাতকে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

Bangla FMbyBangla FM
৮:১৮ am ০৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সুনামগঞ্জ প্রতিনিধি , কুলেন্দু শেখর দাস:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে মো. মুজিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামে এ ঘটনা ঘটে।

মুজিবুর রহমান মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, সকাল বেলায় বৃষ্টির সময় বাড়ির পাশের একটি হাওরে মাছ ধরতে গিয়েছিল মুজিবুর। এ সময় আকস্মিক বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।

মুজিবুরের চাচাতো ভাই মো. মুহিবুর রহমান জানান, “মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে মুজিবুর। খুব দ্রুত ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।”

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, “মায়েরকোল গ্রামে বজ্রপাতে একজন স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করেছেন।”

স্থানীয়ভাবে বজ্রপাতজনিত দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

Tags: দুর্ঘটনাবজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একমাত্র  দাঁড়িপাল্লার  বিজয় হলেই  মানুষের সার্বিক  ভাগ্যের পরিবর্তন হবে
  • ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা শিক্ষা – শামা ওবায়েদ 
  • যাদের কাছে নারীদের আত্বসম্মানবোধ নেই,তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না
  • দৌলতদিয়ার ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন
  • নির্বাচনী প্রচারণায় ভিন্ন আমেজ: কাপ্তাইয়ে ট্রাকে চড়ে চলছে সংগীতানুষ্ঠান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম