Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫ হাজার লোকের যাতায়তের রাস্তা দখলমুক্ত করলেন ভ্রাম্যমান আদালত

Bangla FMbyBangla FM
২:৪১ pm ০৪, মে ২০২৫
in অন্যান্য
A A
0

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি:

 ৫ হাজার লোকের যাতায়তের রাস্তা অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা  করে  দখলমুক্ত করলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। চলাচলের রাস্তা দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে শান্তিও স্বস্তি  ফিরে এসেছে। 

রবিবার( ৪ মে)  সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুরের  সদরপুর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাড়ীকান্দি গ্রামে এলাকাবাসীর  যাতায়তের  রাস্তার  উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাড়ীকান্দি গ্রামের ফটিক মাতব্বর বাড়ি থেকে ত্রাণের ব্রিজ পর্যন্ত প্রস্তাবিত এইচবিবি রাস্তার প্রকল্পের আওতাধীন এলাকার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়।

চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। আজ উপজেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে রাস্তা নির্মাণের পথ সুগম হলো। এতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কেউ বাধা দিলে বা অবৈধভাবে দখল করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই এলাকায় জনগণের স্বার্থে এইচবিবি রাস্তা নির্মাণ করা হচ্ছে,রাস্তার জন্য এলাকাবাসী জমি দিয়েছে, তাই এ প্রকল্পের আওতাধীন এলাকার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় এলাকাবাসী জানান, প্রায় ৫ হাজার লোকের যাতায়তের রাস্তায় একটি মহল অবৈধ স্থাপনা তৈরী করে দখল করে রেখেছিল। আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় জনমনে শান্তি ফিরে এসেছে।

উচ্ছেদ অভিযানের প্রতি   সন্তোষ প্রকাশ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। 

প্রতিবেদক 

মোঃশেখ ছোবাহান

Tags: অপরাধদুর্নীতিভ্রাম্যমান আদালত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও ভারতে গ্রেপ্তার
  • মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
  • ফসল রক্ষা বাঁধে দুর্নীতি সুনামগঞ্জে বিক্ষোভ
  • কুমিল্লা সিটি করপোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
  • কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামি আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম