Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিএসকে’র কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, দুর্গাপুরে ৪৫ প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান

Bangla FMbyBangla FM
১১:০০ am ০২, মে ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

নূর আলম,নেত্রকোণা

সারাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’। এরই ধারাবাহিকতায় ২০২৪ সাল থেকে নেত্রকোণার দুর্গাপুরে পরিচালিত হচ্ছে ডিএসকে আদিবাসী কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার।

আদিবাসী শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে চালু করা তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ কোর্সে ৩৬টি সেশনে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী প্রশিক্ষণার্থী। এখন পর্যন্ত তিনটি ব্যাচে ৩২ জন নারী ও ১৩ জন পুরুষসহ মোট ৪৫ জন প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ অর্জন করেছেন।

শুক্রবার (২ মে) বেলা ১১টায় দুর্গাপুরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিএসকে’র নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, “আদিবাসী জনগোষ্ঠী আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ কিন্তু পিছিয়ে থাকা অংশ। তাদের দক্ষ করে গড়ে তুলতে ডিএসকে নিরলসভাবে কাজ করছে। এই প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র সহকারী পরিচালক শামছুল আলম খান। সঞ্চালনায় ছিলেন আদিবাসী কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপক মোরশেদ আলম। আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়ক আলকাছ উদ্দিন মীর, ডিএসকে কৈশোর কর্মসূচির কর্মকর্তা দিলীপ কুমার ঘোষ, আদিবাসী নারী হোস্টেলের সুপার চিনু রেমা ও কম্পিউটার প্রশিক্ষক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত
  • বান্দরবানে আগুনে তেল-গ্যাসের দোকানসহ ২ গোডাউন পুড়ে ছাই
  • আশা ভোসলের শেষকৃত্য যে কারণে এড়িয়ে গেলেন শাহরুখ-সালমান
  • সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার ডিজেল জব্দ
  • চাটখিলে বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম