Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

Bangla FMbyBangla FM
১০:০৯ am ০১, মে ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে দায়িত্ব পেলেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান। 

প্রতিষ্ঠানটির বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক এই দায়িত্ব পেয়েছেন। এই পদে তিনি পাকিস্তানের দশম এনএসএ।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারিভাবে আইএসআই প্রধানকে এনএসএ হিসেবে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে দেশটির মন্ত্রিসভা বিভাগ। 

এতে বলা হয়, জেনারেল অসিম মালিক তাঁর বর্তমান দায়িত্ব—আইএসআই মহাপরিচালক পদে বহাল থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। তিনি গত বছরের সেপ্টেম্বর থেকে আইএসআই প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো একজন কর্মরত আইএসআই প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও একযোগে পালন করবেন।

সাম্প্রতিক পেহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ পদে এই নিয়োগ দিল ইসলামাবাদ।

এর আগে ২০২২ সালের এপ্রিলে ইমরান খান সরকারের পতনের পর থেকে এনএসএ-এর পদটি শূন্য ছিল। সে সময় এনএসএ ছিলেন মঈদ ইউসুফ। এরপর থেকে এ পদে আর কাউকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়নি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন ফেডারেল মন্ত্রীর মর্যাদাসম্পন্ন কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি, কৌশলগত ও নিরাপত্তা ইস্যুতে প্রধান পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। 

এনএসএ ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ের আওতাধীন জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মণিপুরের ‘স্বাধীনতা ঘোষণা’ নেপথ্যে কী?
  • নাইক্ষ্যংছড়িঘুমধুম সীমান্তে তিন লক্ষাধিক ইয়াবা উদ্ধার: আটক ১
  • প্রশাসনের একাংশ ‘মব’কে প্রশ্রয় দিচ্ছে: তথ্যমন্ত্রী
  • শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়ার উন্নয়নে বৈঠক অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় জোহরের নামাজের সময় ফার্মেসিতে চুরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম