Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে দিল্লি,পাল্টা হুঁশিয়ারি ইসলামাবাদের

Bangla FMbyBangla FM
৮:০০ am ২৮, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানকে আঘাত করার জন্য ভারত এখন আন্তর্জাতিক পরিসরে নিজের পক্ষে যুক্তি সাজাতে ব্যস্ত।

পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট চার কূটনীতিকের বরাতে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ এপ্রিলের পর থেকে এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যদিও এসব যোগাযোগের আড়ালে শান্তির আহ্বান দেখা গেলেও, প্রকৃতপক্ষে এগুলোর উদ্দেশ্য সামরিক প্রতিক্রিয়ার পথ প্রশস্ত করা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

গত বৃহস্পতিবার এক ভাষণে মোদি ‘সন্ত্রাসের আস্তানা ধ্বংসের’ হুমকি দেন। যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যের ইঙ্গিত স্পষ্টভাবে ইসলামাবাদের দিকেই ছিল।

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ। ভারতীয় বাহিনী কাশ্মীরে অভিযান আরও জোরদার করেছে এবং হামলার সাথে জড়িত সন্দেহে শত শত মানুষকে আটক করা হয়েছে।

এদিকে, ভারতের এমন পদক্ষেপের কঠোর জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে দেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয়, তাহলে ভারতকে প্রতিহত করতে কেউ পাকিস্তানকে থামাতে পারবে না। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি মোদি উত্তেজনার পথ বেছে নেন, তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব।”

খাজা আসিফ মোদিকে মিথ্যা প্রচারণার জন্য অভিযুক্ত করেন এবং স্মরণ করিয়ে দেন যে, পুলওয়ামা ঘটনার সময়ও একই ধরনের কৌশল নেওয়া হয়েছিল। তবে তিনি দৃঢ়ভাবে জানান, পাকিস্তান এখন যথেষ্ট শক্তিশালী এবং দেশের সম্মান ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

Tags: পাকিস্তানে হামলার প্রস্তুতিপাল্টা হুঁশিয়ারি ইসলামাবাদের
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম