Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাক -ভারত উত্তেজনায় বাংলাদেশের বাণিজ্যে অস্থিরতা

Bangla FMbyBangla FM
৯:২২ am ২৬, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তার মতে, এই উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে সরাসরি কোনো বড় অর্থনৈতিক বিপদ না আনলেও, এটি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশে অস্থিরতা তৈরি করতে পারে, যা উদ্বেগজনক।

শনিবার ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজিত একটি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা সীমান্তের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক সহযোগিতার পরিসরেও নেতিবাচক ছাপ ফেলতে পারে। ইতিমধ্যে নিষ্ক্রিয় সার্ক প্ল্যাটফর্মের কার্যকারিতা পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে, সেখানে এমন সংঘাতময় পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

অর্থনীতির দৃষ্টিকোণ থেকে তিনি জানান, ভারত বাংলাদেশের জন্য একটি বড় বাণিজ্যিক অংশীদার। প্রতিবেশী দেশটিতে বাংলাদেশের রপ্তানি তুলনামূলকভাবে কম হলেও, ভারতীয় বাজারে শুল্কমুক্ত সুবিধার ফলে সম্প্রতি রপ্তানি বেড়েছে। গত ৪০ বছরে যেখানে এক বিলিয়ন ডলারে পৌঁছেছিল রপ্তানি, পরবর্তী ৭ বছরে সেটি দ্বিগুণ হয়েছে। তবে ভারতের যদি সামরিক ব্যয় বৃদ্ধি পায়, তাহলে সেটি তাদের অভ্যন্তরীণ অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে, যার ছায়া বাংলাদেশেও পড়বে।

তিনি বিনিয়োগ সংক্রান্ত মন্তব্যে বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা প্রতিশ্রুতির বাইরেও বাস্তব পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনা করেন। কোনো কারণে দেশের নির্বাচন যদি বিলম্বিত হয়, তবে তা বিনিয়োগের ক্ষেত্রে বড় অনিশ্চয়তা তৈরি করতে পারে।

‘সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছে’—এই বিষয়ের ওপর অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্কে ইডেন কলেজের দল বিরোধী পক্ষ হয়ে বিজয়ী হয়। সরকারি দলের ভূমিকায় ছিল ঢাকা কলেজের বিতার্কিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

Tags: পাক -ভারত উত্তেজনাবাংলাদেশের বাণিজ্যে অস্থিরতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম