Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোরো ধান কাটায় ব্যস্ত ৩০০ কৃষকের মাঝে ছাত্রশিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

Bangla FMbyBangla FM
১:৪৩ pm ২২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি :

কিশোরগঞ্জের করিমগঞ্জে বোরো ধান কাটায় ব্যস্ত ৩০০ কৃষকের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের গুনধর এবং বারগরিয়া ইউনিয়নের হাওরাঞ্চলে উপজেলা শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

জানা গেছে, বৈশাখ মাসের কাঠফাটা রোদের মধ্যে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। কৃষকদের তৃষ্ণা মেটাতে ও বৈশাখ মাসের কাঠফাটা রোদ থেকে পরিত্রাণের কথা চিন্তা করে জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর এবং বারগরিয়া ইউনিয়নের হাওরাঞ্চলের কৃষকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে উপজেলা শাখ ছাত্রশিবির।

এসময় ছাত্রশিবির করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি হাবিবুর রহমান সাঈদ, অর্থ সম্পাদক আতিকুল ইসলাম রাকিব, অফিস সম্পাদক নাজমুল ইসলাম, সাহিত্য সম্পাদক হাফেজ কেফায়াতুল্লাহ, গুনধর ইউনিয়ন শাখার সভাপতি মো. সানাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবির করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক বলেন, ছাত্রশিবির ছাত্র-অঙ্গনে কাজ করলেও দ্বায়িত্ব- অনুভূতির জায়গা থেকে কৃষকদের পাশে রয়েছে। আমাদের আজকের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কিছুটা হলেও বৈশাখ মাসের কাঠফাটা রোদ থেকে কৃষকদের পরিত্রাণ দিবেন। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে কৃষক ভাইয়রা ন্যায্য অধিকার ফিরে পাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যা,বড় ভাই গ্রেফতার
  • ভোটের কালির দাগ মোছার আগেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: জনপ্রশাসন উপদেষ্টা
  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার
  • যশোর জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন
  • মাধবদীতে দৌরাত্ম্যের অভিযোগ থামছে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম