Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতেই হবে চীনের প্রস্তাবিত হাসপাতাল- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

Bangla FMbyBangla FM
৯:৫২ am ২২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

চীনের তৈরি হাসপাতালের জন্য নীলফামারীতে পরিদর্শনকৃত স্থানে

চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীতেই হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর হোসেন প্রমুখ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ বলেন, উপদেষ্টা মহোদয়ের কথা অনুযায়ী রংপুরের আশেপাশে যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এর পরেই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুতই এই জায়গার রিপোর্ট আমাদেরকে পাঠান। 

আমরা এই জায়গা পরিদর্শন শেষে সার্বিক দিক বিবেচনা করে আমরা অনেকটা পজেটিভ স্থানে আছি। কারণ জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেননি। ফেসবুকে যা লেখালিখি চলতেছে এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই স্থানেই হবে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ভৌগোলিক ও যোগাযোগ দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দের জায়গা এটি, তা অস্বীকার করার কোনো উপায় নেই। উপদেষ্টা মহোদয় আমাদেরকে জানিয়েছিলেন, ১০ থেকে ১২ একর জায়গায় কথা। কিন্তু আমরা এসে দেখলাম এখানে ২০ থেকে ২৫ একর জায়গা রয়েছে। 

অতএব আমরা এখানে আরও সুন্দরভাবে কাজ পরিচালনা করতে পারবো। উত্তর বঙ্গের মানুষ আচার আচরণের দিক থেকে ভালো এবং পাশেই বিমানবন্দর রয়েছে এবং সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। সব দিক থেকেই যদি আমি বিবেচনা করে বলি, তাহলে এটি আমাদের প্রথম পছন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাবা ভাঙ্গার পুরনো ভবিষ্যদ্বাণী নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
  • ঝালকাঠিতে জমি বিরোধে হামলা, নারীসহ ৬ আহত
  • সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান নারী নেত্রী মাকসুদা রিমা
  • মৌলভীবাজারে পঁচা মাংস বিক্রি, দোকান সিলগালা
  • নাগরিক ভোগান্তিতে সিলেট নগরবাসী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম