Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইন্টারকন্টিনেন্টালে দেখা মিললো আওয়ামী লীগের সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

Bangla FMbyBangla FM
১০:২১ am ২১, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়েতে একসঙ্গে দেখা গেল আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে।

 রোববার স্থানীয় সময় বিকেলে লন্ডনের ওটু এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় এ বিয়ের অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট–৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

গত বছরের ৫ আগস্ট দেশে ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এর পর থেকে সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীদের একসঙ্গে প্রকাশ্যে দেখা না গেলেও, এই প্রথম লন্ডনে এক অনুষ্ঠানে একত্রে অংশ নিতে দেখা গেল তাদের।

এর আগে গত ৮ ডিসেম্বর লন্ডনে একটি ভার্চ্যুয়াল সমাবেশে আবদুর রহমান ও শফিকুর রহমান চৌধুরী প্রকাশ্যে দেখা দেন। ২ ফেব্রুয়ারি দলের একটি কর্মীসমাবেশে হাজির হন খালিদ মাহমুদ চৌধুরী। সর্বশেষ ৩০ মার্চ ঈদের জামাতে অংশ নিয়ে লন্ডনে উপস্থিতি জানান দেন হাছান মাহমুদ।

তবে সাবেক এই নেতাদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের অনেক নেতা–কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা বলেন, ‘দেশে হাজার হাজার নেতা–কর্মীকে ফেলে রেখে যারা পালিয়ে এসেছেন, তারা কিভাবে এমন অনুষ্ঠান করেন—তা ভাবতেও লজ্জা লাগে।’

তিনি বলেন, ‘এখনো অনেক নেতা–কর্মী হয় কারাগারে, না হয় আত্মগোপনে। আর এদিকে মন্ত্রী–প্রতিমন্ত্রীরা বিদেশে এসে আয়েশে জীবন কাটাচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক।’

Tags: আওয়ামী লীগযুক্তরাজ্যরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম