Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাইকোর্টের রায়ের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 

Bangla FMbyBangla FM
৮:০১ am ২০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা রাঙ্গামাটি: 

ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলার হাইকোর্টের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গামাটি কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীরা।

রবিবার(২০ এপ্রিল) সাড়ে ১০ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিটারের মোঃ মাসুম ও মোঃ শহীদুল্লাহ এর নেতৃত্বে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ৩’শ জন শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে শুরু হয় এবং লগগেইটে এসে কাপ্তাই টু চট্টগ্রাম সড়কের দুইপাশে অবস্থান নেয়।

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীরা বলেন, গত মঙ্গলবার হাইকোর্ট ৩০% পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য।

শিক্ষার্থীরা আরও বলেন, যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। হাইকোর্টের এমন রায় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট

(বিএসপিআই)শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিবেনা ।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।শিক্ষার্থীরা  আরও  বলেন, আমরা সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট

(বিএসপিআই) শিক্ষার্থীরা প্রথম থেকে মাঠে ছিলাম এবং লড়াই করে যাবো। দাবী আদায়ের জন্য শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

এসময় তাদেরকে শ্লোগান দিতে দেখা যায় মামা থেকে মাষ্টার, মামা বাড়ীর আবদার।

আমার ভাইয়ের উপর গুলি কেন প্রশাসন জবাব চাই। অবৈধ প্রমোশন মানিনা মানবোনা।ছয়দফা মেনে নাও, ডিপ্লোমা বাঁচাও। সেই সঙ্গে তারা সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস এবং চলমান পর্ব মধ্য পরীক্ষা পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বর্জনের ঘোষণা দেন।মিছিলে শেষে তারা পুনরায় ক্যাম্পাসে ফিরে যায়।

Tags: প্রশাসনশিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম