Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র আটক

Bangla FMbyBangla FM
৫:৫২ am ১৮, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

মনির হোসেন, বেনাপোল:

যশোরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আফনান তাহসিন স্বপ্নীলকে আটক করেছে পুলিশ। বুধবার যশোর শহরের শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে তাকে আটক করা হয়। স্বপ্নীল বেনাপোল পোর্ট নয় নম্বর ওয়ার্ড  বড় আচঁড়া গ্রামের আজমত আলীর ছেলে। এবং যশোর এমএম কলেজের ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় ভিকটিম একই কলেজের এক শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি যশোর এমএম কলেজের লেখাপাড়ার সুবাদে শহরের একটি মেসে থাকেন। স্বপ্নীলও শহরের একটি মেসে থাকে। কলেজ ক্যাম্পাসে স্বপ্নীলে সাথে পরিচয় এবং প্রেম হয়।

গত ৪ এপ্রিল রাত ১১টার দিকে স্বপ্নীল ফোন দিয়ে বলে তার আম্মা অসুস্থ। তাকে দেখভালের জন্য বাড়িতে কেউ নেই। তাকে আসতে বলেন স্বপ্নিল। তিনি মানবিক কারনে পরদিন সকালে ট্রেনে করে বেনাপোলে যান। যেয়ে দেখেন তার মা কিছুটা অসুস্থ। ওইদিন রাত ১১টার দিকে স্বপ্নীল সোফার রুম থেকে কৌশলে তার রুমে নিয়ে যায়। এবং রুমে নিয়ে দুইদফা ধর্ষণ করে। পরদিন সকালে স্বপ্নীলের মাকে বললে তিনি মানসম্মানের ভয়ে ঘটনাটি চেপে যেতে বলেন। আরো বলে যেহেতু বিয়ে হবে। সেকারনে এখন কাউকে কিছু বলার দরকার নেই।

১০ এপ্রিল দুপুরে সরি বলার জন্য স্বপ্নীল তাকে তার রুমে ডেকে নিয়ে যায়। এবং বলে তার সাথে যা কিছু হয়েছে তা ভিডিও করে রাখা হয়েছে। কিছু বললে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে। এই বলে ফের ধর্ষণ করে। তিনি বিষয়টি ফের স্বপ্নীলের মাকে বলেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। 

১৫ এপ্রিল ফের তিনি তার মেসে গিয়ে বিয়ে করার জন্য চাপ দেন। কিন্তু মেস মালিকসহ বেশ কয়েকজনের সামনে তাকে মারপিট করে তাড়িয়ে দেয়া হয়। তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে কোতয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানিয়েছেন, মামলা হওয়ার পর গত বুধবার দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে স্বপ্নীলকে আটক করা হয়।

 বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tags: অপরাধধর্ষণের অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম