Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিচার না পাইলে মইরা যামু, বিধবা আরেফা বেগমকে উচ্ছেদের চেষ্টা

Bangla FMbyBangla FM
১১:৫৬ am ১৫, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

পিরোজপুর প্রতিনিধি:

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মোরা মইরা যামু, ওরা মোর পোলাডারে মামলা দিয়া বাড়ি থেইকা খেদাইছে এভাবে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন বিধবা আরেফা বেগম (৬৫)। সোমবার (১৪ এপ্রিল) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারণ গ্রামের মৃত আঃ রহমান হাওলাদারের স্ত্রী আরেফা বেগম ও পুত্রবধূ কলি বেগম তাদের উঠানে একটি মুরগির ঘর নিমার্ণ করছিল। 

এসময় প্রতিবেশী হাবিবুর রহমান তার স্ত্রী হাওয়া বেগম ও নাতি মোঃ আরিফ তাদের উপর হামলা করে মুরগির ঘরটি ভেঙ্গে ফেলে এবং গৃহবধূ কলি বেগম ও তার শাশুড়িকে মারধর করে তার শরীরে থাকা পোষাক ছিড়ে ফেলে। এভাবে দীর্ঘদিন ধরে ওই পরিবারটির উপর তারা অত্যাচার, মামলা-হামলা করে আসছে। পরিবারটিকে উচ্ছেদ করার জন্য তারা একাধিক বার তাদের উপর হামলা করেছে। 

এছাড়াও বিধবা আরেফা বেগমের একমাত্র ছেলেকে মামলায় ফাসিয়ে বাড়ি ছাড়া করেছে। পরিবারটি হতদরিদ্র হওয়ায় তারা অভিযুক্তদের সাথে কোন ভাবেই প্রতিবাদ করতে পরছে না। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও পায়নি সঠিক বিচার। বিধবা আরেফা বেগম একটি জড়াজীর্ণ ঘরে পুত্রবধূ ও ৪ নাতি-নাতনীকে নিয়ে অনাহারে-অধার্হারে দিন কাটাচ্ছে। তাদের পাশে দাড়ানোর মত একজন মানুষও নেই। 

এবিষয়ে ভুক্তভোগী বিধবা আরেফা বেগম বলেন, আমার স্বামীর ভিটা ও আমাদের ক্রয়কৃত জমি থেকে উচ্ছেদ করার জন্য প্রতিবেশী হাবিবুর রহমান আমাদের ওপর অত্যাচার নির্যাতন করে আসছে। তারা ক্ষমতাশালী হওয়ায় আমরা কারও কাছে গিয়ে বিচার পাই না। এখন যদি সঠিক বিচার না পাই তাহলে আমরা মইরা যামু। কারণ আমাদেরতো যাওয়ার কোন জায়গা নেই। আমার স্বামীও ওদের অত্যাচারে অসুস্থ হয়ে মারা গেছে। 

এব্যাপারে অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, আমার জায়গায় তার মুরগির ঘর বানাতে গেলে আমি তাদের বাধা দেই এবং ঘরটি সরিয়ে ফেলি। 

চন্ডিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বলেন, হতদরিদ্র বিধবার পরিবারটিকে দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান উচ্ছেদ করার চেষ্টা করতেছে। হাবিবুর রহমান কোন শালিস-বিচার মানে না। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, শাশুড়ি ও গৃহবধূকে মারধরের বিষয় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

বার্তা প্রেরক

সৈয়দ বশির আহম্মেদ

Tags: উচ্ছেদের চেষ্টাপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রপোজ ডে অনুভূতি প্রকাশের নীরব এক দিন
  • সংরক্ষিত আসনের দাবিতে প্রার্থিতা প্রত্যাহার
  • টিকটকে পরিচয়, পরকীয়ার জেরে সাড়ে তিন বছরের কন্যাশিশু হত্যা
  • নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের
  • চলতি ফেব্রুয়ারিতেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা পাঁচ দিনের ছুটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম