Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চিৎমরমে মারমাদের ‘জলকেলি’ উৎসবে হাজার মানুষের ঢল

Bangla FMbyBangla FM
১০:১৪ am ১৫, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে পালিত হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই বা জলকেলি উৎসব। পুরনো বছরের সব দুঃখ, কষ্ট,গ্লানি ও জরাজীর্ণ ধুয়ে-মুছে ফেলতে প্রতি বছরের ন্যায় এ বছরও সাংগ্রাই উৎসব পালিত হয়।

মঙ্গলবার (১৫ (এপ্রিল)  চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির আহবায়ক উথোয়াইমং   মারমা। এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার । 

আরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ (মামুন),জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং মারমা, কাপ্তাই  উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন,  সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন,

প্রথম পর্বের অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে সাংগ্রাইয়ের মূল আকর্ষণ পানি খেলা বা জলকেলি উৎসবের উদ্বোধন করেন। এরপর শুরু হয় ঐতিহ্যবাহী পানি খেলা। এতে মূলত অবিবাহিত তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে দেয়। এর মধ্যদিয়ে বিগত বছরের সকল পাপ ও জরাজীর্ণ ধুয়ে-মুছে যায় বলে তাদের বিশ্বাস।

একদিকে তরুণী অপর দিকে তরুণরা মুখোমুখি হয়ে দাঁড়ায়। ছোট ছোট ডিঙ্গি নৌকায় পানি ভর্তি করে রাখা হয়। এরপর বাঁশি বাজার সঙ্গে সঙ্গে চলে  পরস্পকে পানি ছিটানো। এভাবে এক দলের খেলা শেষে আরেক দল খেলা শুরু হয়। জলকেলি উৎসবের মাধ্যমে মারমা তরুণ-তরুণীদের  একে-অন্যের সাহায্যের আসার সুযোগ হয়। এসময় তারা তাদের প্রিয় মানুষটিকে বেছে নেওয়ার কাজটিও সফলভাবে সেরে নেন। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পানি খেলা দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থলে সমবেত হন।

সাংগ্রাই মূলত মারমাদের উৎসব হলেও এর সঙ্গে পার্বত্য জেলার বিভিন্ন  জনগোষ্ঠী এমনকি বাঙালিরাও এতে যোগ দেয়। ফলে এটি আর মারমাদের মধ্যেই  উৎসাহিত বাড়ে। সাংগ্রাই উৎসব পরিণত হয় পাহাড়ি-বাঙালির মিলনমেলায়।

Tags: জলকেলি’ উৎসবমারমা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়
  • নওগাঁয় চুক্তির শর্ত ভেঙে ভবন নির্মাণ, পরিচালকের বিরুদ্ধে মামলা
  • রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কীভাবে খামেনিকে লক্ষ্য করে হামলা চালানো হলো
  • ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম