Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রীর কাছে আবারও দেড়শো ইসরায়েলি সেনার চিঠি

Bangla FMbyBangla FM
৮:৩৭ am ১৫, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

গাজায় চলমান সংঘাতের বিরুদ্ধে এবার সরব হলেন ইসরায়েলি সেনারা নিজেরাই। সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে চিঠি পাঠিয়ে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন আইডিএফের গোলানি ব্রিগেডের অন্তত দেড় শতাধিক সদস্য।

চিঠিতে তারা শুধু যুদ্ধ বন্ধের দাবি তোলেননি, একই সঙ্গে জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলি নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার দাবিও জানান। সেনাদের এই অবস্থান দেশটির প্রশাসনে চাপ বাড়িয়ে তুলছে।

এর আগেও একই ধরনের চিঠি দিয়েছিলেন বিমান বাহিনীর প্রায় ১ হাজার সদস্য ও গোয়েন্দা বাহিনীর কয়েকশ কর্মকর্তা। এছাড়া আলাদা আরেকটি চিঠিতে সাক্ষর করেছেন দুই শতাধিক সামরিক চিকিৎসক, যেখানে একইভাবে যুদ্ধ থামানোর দাবি তোলা হয়।

এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভেতর থেকেই যুদ্ধবিরোধী সুর ক্রমশ জোরালো হচ্ছে। তবে এসব চিঠির প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন চিঠিতে সাক্ষর করলেই সেই সেনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।

নেতানিয়াহুর এই অবস্থানের মধ্যেই সেনাবাহিনীর একটি বড় অংশের এমন প্রতিবাদ ইসরায়েলের অভ্যন্তরীণ মতবিভাজনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের ভবিষ্যৎ এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা—দুটিই এখন বড় এক প্রশ্নের মুখোমুখি।

Tags: ইসরায়েলি সেনাপ্রধানমন্ত্রীযুদ্ধ বন্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম