Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’কর্মসূচিতে লাখো মানুষের ঢল

Bangla FMbyBangla FM
১০:০১ am ১২, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ। সকাল থেকেই স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, নারী ও শিশু—সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উদ্যান ও তার আশপাশের এলাকা।

রোদে পুড়ে, ঘামে ভিজে মানুষ মিছিল নিয়ে হাজির হন উদ্যানের দিকে। সবার মুখে ছিল স্লোগান— ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব?’, ‘তুমি কে, আমি কে?—ফিলিস্তিন! ফিলিস্তিন!’। ফিলিস্তিনের পতাকা ও নানা প্রতিবাদী ব্যানার-প্ল্যাকার্ডে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।

মূল কর্মসূচি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শুরু হয় ঢল। রাজধানীসহ আশপাশের এলাকা এবং দেশের বিভিন্ন জেলা থেকে পায়ে হেঁটে, রিকশায়, বাসে কিংবা মিছিল করে মানুষ আসতে থাকেন। ঢাকার কাওরান বাজার, বাংলামটর, শাহবাগ, শান্তিনগর, মৌচাক, মালিবাগ এলাকা থেকে মানুষের স্রোত ছড়িয়ে পড়ে সোহরাওয়ার্দীর দিকে।

মানুষের ঢলে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শান্তিনগর ফ্লাইওভার দিয়ে নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে থাকেন। ফলে ফ্লাইওভার ও আশপাশের সড়কেও যান চলাচলে বিঘ্ন ঘটে।

এই গণজমায়েত আর স্লোগানের মধ্য দিয়ে স্পষ্ট এক বার্তাই দেওয়া হয়েছে— মানবতা, ন্যায়বিচার ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাঙালির এককাট্টা অবস্থান।

Tags: বর্বরমার্চ ফর গাজাসোহরাওয়ার্দী উদ্যান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে বেড়েছে বোরো ধানের আবাদ
  • কেন্দ্রীয় চুক্তি থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি
  • দিনাজপুর নবাবগঞ্জে ধানের শীষের নির্বাচনী অফিসে জামায়াত কর্মীদের হামলা, অফিস ভাংচুর
  • নরসিংদী-১ আসনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • উজিরপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর মতবিনিময় সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম