Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সাদুল্লাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Bangla FMbyBangla FM
৩:১৯ am ১০, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

গাইবান্ধা,

গতকাল ৯ এপ্রিল গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে সাদুল্লাপুর থানা সংলগ্ন চার মাথা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলার সভাপতি শাহাজ উদ্দীন রিয়াদ, সাবেক সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক নুর আলম ইসলাম, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ।

বক্তারা বলেন,

“গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা দিন দিন বেড়েই চলেছে, অথচ জাতিসংঘসহ বিশ্ব শক্তিগুলো নিরব দর্শকের ভূমিকায় আছে। এটি মানবতার চরম লঙ্ঘন।”

তারা বিশ্বের সকল মুসলিম দেশকে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা ইসরায়েলি সকল পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন,

“এই মুহূর্তে প্রয়োজন একতাবদ্ধ অবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সাহসিকতার সঙ্গে বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে।”

Tags: বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সাথে ‘বহুমাত্রিক’ সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ভারতের
  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম