Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ থেকে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু

Bangla FMbyBangla FM
৪:১৬ am ০৯, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

দেশবাংলা ডেস্কঃ

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ বুধবার পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট-সেবা ব্যবহার করা হবে। 

সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়া স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে।

স্টারলিংকে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যায়। তবে এর খরচ অন্যান্য ইন্টারনেট-সেবার চেয়ে বেশি। যদিও দেশভেদে তাদের সেবার দামের পার্থক্য রয়েছে। দক্ষিণ এশিয়ায় চলতি বছর ভুটানে প্রথম স্টারলিংকের সেবা চালু হয়। 

বাংলাদেশ ছাড়া ভারতেও স্টারলিংকের সেবা চালুর কার্যক্রম এগোচ্ছে। সে দেশে ইতিমধ্যে দুটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের চুক্তি হয়েছে।

 প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট-সেবা পাওয়া যাবে। 

ফলে ইন্টারনেট-সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে। গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিংসহ ইন্টারনেটভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে বিনিয়োগের নিবন্ধন নিয়েছে স্টারলিংক। গত ২৯ মার্চ এই নিবন্ধন দেওয়া হয়েছে। 

অবশ্য ইন্টারনেট-সেবা দিতে স্টারলিংককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিটিআরসি) কাছ থেকে লাইসেন্স নিতে হবে। ইতিমধ্যে তাদের লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়েছে। 

এর আগে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ হারুন স্টারলিংককে নিবন্ধন দেওয়ার কথা জানান। তিনি বলেন, আমরা তাদের (স্টারলিংক) ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।

Tags: স্টারলিংক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে
  • সময় মানছেন না ভূমি অফিসের কর্মীরা, সেবাপ্রার্থীরা অপেক্ষায়
  • সরকারি চাকরিজীবীদের টানা ১২ দিনের ছুটির সুযোগ, মিলবে যেভাবে
  • ত্রয়োদশ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ প্রশ্নে রিজওয়ানা
  • ঝালকাঠিতে পৃথক দুই জায়গায় অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম