Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় কেএফসি ভাংচুর করেছে উত্তেজিত জনতা

Bangla FMbyBangla FM
৩:২১ am ০৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

কুমিল্লায় কেএফসি ভাংচুর করেছে উত্তেজিত জনতাসাক

 সাকলাইন যোবায়ের

ইসরাইলের প্রতিষ্ঠান দাবি করে কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে স্থানীয় জনতা। আজ সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর রাণীরবাজার নজরুল এভেনিউ এলাকার কেএফসির শাখায় ভাঙচুর চালায়। বিক্ষোভকারীদের অভিযোগ, কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে।

এর আগে ফিলিস্তিনে ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে 

নগরীর বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনের একটি দল এসে রাণীরবাজার এলাকায় জড়ো হতে থাকেন। পরে, এক পর্যায়ে কেএফসি ভাংচুর চালায় তারা৷ ভাংচুরের পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বেশ কয়েকজনের একটি দল কুমিল্লা নগরীর রাণীর বাজার এলাকার কেএফসির সামনে এসে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জড় হয়। পরে ‘ইসরাইলের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ইহুদিদের দালালরা হুঁশিয়ার সাবধান’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ফ্রী ফ্রী ফিলিস্তিন’ সহ আরো বিভিন্ন স্লোগান তুলে তারা। এক পর্যায়ে উত্তেজিত জনতা কেএফসি’র দিকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালাতে থাকে। পরে বিক্ষোভকারীদের একটি অংশ রেস্টুরেন্টটির ভিতরে ঢুকেও ভাংচুর চালায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কেএফসির সামনে আগে থেকেই পুলিশ ছিল। কিন্তু, মাগরীবের নামাজ শুরু হওয়ার পর সেখানে সাত আট জন মিলে কেএফসির ভিতরে ঢুকে ভাংচুর চালায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা এই ঘটনা ঘটায়। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক
  • ঘুমধুমে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বার্মিজ গরুর হাট: নেপথ্যে যুবলীগ নেতা ও মাদক সিন্ডিকেট
  • হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু
  • শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
  • কাপ্তাইয়ে একই পরিবারে দুই মরণব্যাধি: অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম