Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে ছাত্র-জনতার সড়ক অবরোধ 

Bangla FMbyBangla FM
১:৫৫ pm ০৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরাও যোগ দিয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা। এতে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। এ সময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অবরোধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে ইসরাইলের হামলার প্রতিবাদ জানায়।

সাধারণ শিক্ষার্থীর পক্ষে নোয়াখালী সরকারি কলেজের আরিফুল ইসলাম বলেন, গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। বিপুল সংখ্যক লোকজন স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভে অংশ নিয়েছেন। আমরা এই হরতাল থেকে অবিলম্বে সরকারের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।

এদিকে একই দাবিতে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ নোয়াখালীর বিভিন্ন ইসলামী সমমনা দলগুলো বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে জেলা শহরে দফায় দফায় বিক্ষোভ করে মানুষ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

Tags: ফিলিস্তিনে গণহত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁর মান্দায় নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
  • মেরুদণ্ডে গুরুতর সমস্যা: চিকিৎসার অভাবে নিভে যাচ্ছে জুলির জীবনের আলো
  • নিজের নিয়মেই চলেন পিআইও, ঠাকুরগাঁও প্রশাসন নির্বিকার 
  • ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন
  • সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম