Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্গাপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ডিএসকের ব্যতিক্রমী আয়োজন

Bangla FMbyBangla FM
১১:২৭ am ০৭, এপ্রিল ২০২৫
in স্বাস্থ্য
A A
0
Oplus_132096

Oplus_132096

নূর আলম,নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে ডিএসকে সমৃদ্ধি কর্মসূচি ও ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে হাসপাতালের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় ডিএসকে হাসপাতাল ব্যবস্থাপক ধ্রুব সরকার সভাপতিত্বে স্বাস্থ্যকর্মী মরিয়ম আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন,ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,বীর মুক্তিযুদ্ধা আ:খালেক,উপজেলা সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীর,ডিএসকের হাসপাতালে মেডিকেল অফিসার ইমরান কাদের রুবেল,দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়,ডিএসকের প্রকল্প সমন্বয়কারী

রুপন কুমার সরকার,ডিএসকের প্রচার সহকারী নিরন্তর বনোয়ারি সহ প্রমুখ। 

এতে উপস্থিত ছিলেন ডিএসকের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃদ,স্বাস্থ্যকর্মী, চিকিৎসক,ছাত্রছাত্রীবৃন্দ ও সেবাগ্রহীতারা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম মৌলিক ভিত্তি। একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার জন্য গর্ভকালীন সঠিক পরিচর্যা, নিরাপদ প্রসব, পুষ্টিকর খাদ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জন্মের সময় ঝুঁকি কমাতে এবং শিশুর ভবিষ্যৎকে নিরাপদ করতে গর্ভবতী মায়েদের সময়মতো চিকিৎসা পরামর্শ গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

তাঁরা আরও বলেন, ডিএসকের মতো প্রতিষ্ঠানগুলো যেভাবে জনসচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে।

তরুণ প্রজন্ম, গর্ভবতী নারী ও মাতাদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Tags: বিশ্ব স্বাস্থ্য দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের নতুন নেতা মোজতবা খামেনিকে ঘিরে জল্পনা, সংশয় প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প
  • সংসদ অধিবেশন শুরু হচ্ছে বেলা ১১টায়
  • হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও ভারতে গ্রেপ্তার
  • মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
  • ফসল রক্ষা বাঁধে দুর্নীতি সুনামগঞ্জে বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম