Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্রীড়াঙ্গনেও ঈদের আমেজ: তারকাদের শুভেচ্ছায় মুখর দেশ-বিদেশ

Bangla FMbyBangla FM
৫:৩৪ am ৩১, মার্চ ২০২৫
in খেলাধুলা
A A
0


পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনেও। ফুটবল ও ক্রিকেটের তারকারা ভক্তদের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন, প্রার্থনা করেছেন শান্তি ও সুখের।

বাংলাদেশ ফুটবল দলের নতুন তারকা হামজা দেওয়ান চৌধুরী শুভেচ্ছা জানানোর পাশাপাশি জুনে জাতীয় দলে ফেরার প্রতিশ্রুতিও দিয়েছেন। ক’দিন আগে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছিলেন শেফিল্ড তারকা হামজা। জাতীয় দলের জার্সিতে অভিষেক রাঙানো এই ফুটবলার এখন ইংল্যান্ডে থাকলেও ভোলেননি বাংলাদেশের সমর্থকদের। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।”

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও শুভেচ্ছা জানিয়ে বলেন, “আসসালামুয়ালাইকুম সবাইকে! ঈদ মোবারক। আশা করি, সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।”

এদিকে, সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলতে গিয়ে সৌদি সংস্কৃতিতে মুগ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঈদ উদযাপনে ছিল তার ভিন্ন আয়োজন। তিনি সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে, জোব্বা পরে তলোয়ার হাতে ছবি তুলে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, “এই বিশেষ সময়টি আপনার ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।”

তার ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে।

এদিকে, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর প্রথম ঈদে তিনি ভক্তদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক অধিনায়ক মুমিনুল হক ও মোহাম্মদ আশরাফুলও পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন।

ঈদের খুশি সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুভেচ্ছা বার্তা দিয়েছে। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বরাবরের মতো এবারও মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছে ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলো। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়ে ঈদ উৎসবে শামিল হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী
  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম