Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূঞাপুরে রঞ্জুর হত্যাকারিদের  বিচার ও গ্রেফতার এর দাবিতে  মানববন্ধন

Bangla FMbyBangla FM
৮:৫৭ am ২৯, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সাজেদুল ইসলাম,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী শরিফুজ্জামান (রঞ্জু খন্দকার) এর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার স্বজন ও এলাকাবাসী।

শনিবার (২৯ মার্চ) সকালে সর্বস্তরের জনগণের উদ্যোগে দুপুরে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহা-সড়কের বাগবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবার আত্নীয় স্বজন সহ শতশত মানুষ অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন- নিহতের পিতা মোঃ আব্দুর রাজ্জাক মাস্টার, স্ত্রী নূরি আক্তার, চাচা খন্দকার মজিবুর রহমান তপন, চাচি শিউলি আক্তার জুঁই  ডেইজি, আব্দুল আউয়াল, মোঃ লিপ্টন, মনিরুজ্জামান কাইয়ুম, তাহমিদুল হোসেন ইমরান, এইচ এম আল মামুন, মোঃ বাবলু মিয়া, মোস্তাক আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, রঞ্জু খন্দকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনের ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত শনিবার (২২ মার্চ) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খান, ছেলে ফরিদ খান, সহযোগী পলাশ, রিপন, তালেব খান ও ফরিদা মিলে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় রঞ্জু গুরুতর আহত হয়। প্রথমে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। ২৩ মার্চ বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নূরী আক্তার বাদি হয়ে ৬ জনকে আসামি করে বাসাইল থানায় একটি মামলা দায়ের করেন। 

Tags: মাদকাসক্ত নিরাময়হত্যাকারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী
  • পশ্চিমবঙ্গের পর এবার পশু জবাই-ঈদের নামাজ নিয়ে আরেক প্রদেশে কড়াকড়ি
  • ভয় পেতে পেতে সব ঠিক হয়ে যাবে: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
  • সদরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই পশুর হাট: লাখ টাকার খাজনা আদায়ের অভিযোগ
  • ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম