Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নজরুল কলেজ ছাত্রশিবিরের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ

Bangla FMbyBangla FM
৮:৫২ am ২৮, মার্চ ২০২৫
in অন্যান্য
A A
0

কবি নজরুল কলেজ প্রতিনিধি :

ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কলেজ কর্মচারীদের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয় ।

২৬ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিবের পর কলেজের বি-ভবনের ১১২ নং কক্ষে এ উপহার প্রদান করা হয়।

উপহার প্রদান অনুষ্ঠানটিতে কলেজ ছাত্রশিবির সেক্রেটারি হাসিব বিন হাসানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবির সভাপতি বায়জিদ মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রকল্যাণ সম্পাদক আবু রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল বলেন, “সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করতে হলে শুধু কথা নয়, বাস্তবে উদাহরণ তৈরি করতে হয়। ছাত্রশিবির সবসময় মানুষের কল্যাণে কাজ করে এবং ইসলামের সামাজিক ও নৈতিক আদর্শ বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যায়। আজকের এ উদ্যোগ তারই অংশ। ঈদ আমাদের যে ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়, তা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত।”

সভাপতির বক্তব্যে বায়জিদ মাহমুদ বলেন, “ঈদ কেবল আনন্দের নয়, এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলামী ছাত্রশিবির সবসময় মানবিক ও নৈতিক মূল্যবোধের চর্চা করে আসছে। তাই আমরা প্রতি বছর কলেজের কর্মচারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি। এবার উন্মুক্তভাবে ক্যাম্পাসে আয়োজন করতে পেরেছি সেজন্য খুবই ভালো লাগছে। ভবিষ্যতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখা প্রতি বছরের ন্যায় এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করতে কলেজ কর্মচারীদের মধ্যে ঈদ উপহার প্রদান করে। এ সময় উপহার পেয়ে কলেজ কর্মচারীদের মাঝে বেশ উচ্ছ্বাস দেখা যায়।

Tags: ঈদ উপহারছাত্রশিবির
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান
  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম