Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেত্রকোণায় সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল ইটভাটা শ্রমিকের

Bangla FMbyBangla FM
২:৫৭ pm ২৪, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশারফ হোসেন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

নিহতের চাচা মো. আব্দুর রহমান জানান, প্রতিদিনের মতো মোশারফ ভোরে সাইকেলে করে ইটভাটায় যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে পরিবারের কাছে দুর্ঘটনার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মোশারফের মরদেহ রাস্তার পাশে পড়ে আছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রেজা জামিনে মুক্তি পেলেন
  • ঢাকায় ২২ লাখ টাকায় বিক্রি কালা মানিক, সঙ্গে ফ্রি খাসি
  • ঝিনাইদহে এনসিপি নেতা জামিনে মুক্ত
  • বিজেপিকে মোকাবিলায় ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা
  • ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম