Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই: সারজিস

Bangla FMbyBangla FM
১:১২ pm ২৪, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিনিধি:

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি ) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

সোমবার (২৪ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান তিনি। 

এর আগে, সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টের দ্বিমত জানিয়ে রোববার (২৩ মার্চ) ফেসবুকে আরেকটি পোস্ট করেন সারজিস আলম। সেই পোস্টের কিছু কিছু অংশে দ্বিমত জানিয়ে সারজিস আলম তার পোস্টে লিখেন, ‘যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যেকোনো স্টেকহোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে।’

সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকরা তার স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে সারজিস বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যাতে কেউ না শোনায়। 

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। আমাদের পার্টির পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরেছি, তা হলো শুধু সেনাবাহিনী নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নিয়ে কোন ভার্সন যেন মানুষকে শোনানো না হয়।’

সারজিস আলম বলেন, ‘দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সোনাবহিনী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে।’

দেশের জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে সারজিস বলেন, ‘গুজব একটি ব্যাধি।’ এ সময় গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সারজিস।

এদিন দুপুর ও বিকেলে পঞ্চগড় জেলায় পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সারজিসের।

Tags: এনসিপিমতানৈক্যসেনাপ্রধান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা, সরকারি বালক স্কুল মাঠে মানুষের ঢল
  • নির্বাচনের জন্য সারা দেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে
  • রাজশাহীতে গণসৌচাগারের মালামাল চুরি
  • ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান: জামায়াত আমির
  • শ্যামনগরে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম