Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর আত্রাইয়ে আন্ত:জেলা গরু চোরচক্রের সদস্য গ্রেফতার ও ১৩ টি গরু উদ্ধার

Bangla FMbyBangla FM
৪:৫০ pm ২৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0


মোঃ-হাবিবুর রহমান জেলা প্রতিনিধি নওগাঁঃ-
নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত:জেলা গরু চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়।রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব বিষয় জানান।

 গ্রেফতার ওই ব্যক্তির নাম ছোটন প্রামানিক (২৭) । তার বাড়ি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার গরু চোরচক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামানিককে আত্রাই থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়।

এ ১৩টি গরুর মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে।  তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে আব্দুল গফুর শাহ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার ছোটন প্রামানিক পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তার নামে পূর্বে আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে।  সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: অপরাধগরু চুরি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান পুরোপুরি ধ্বংসের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • শ্রীমঙ্গলে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
  • পঞ্চগড়ে বদলির ৪ মাস পরও যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা
  • রংপুরে রমজানের ছুটিতে বিপথে শিক্ষার্থীরা
  • সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম