Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ইফতার মাহ‌ফিল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৩:৫৮ pm ২২, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ঝালকাঠির নলছিটিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকালে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়ে‌ছে। 

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, অতিরিক্ত এটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম আকন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, অ্যাডভোকেট আনিসুর রহমান, শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান হোসেন তালুকদার ও কুলকা‌ঠি ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান আলহাজ্ব মো. র‌ফিকুল ইসলাম মোল্লা। 

নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে ইফতার পূর্ব  আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস‌্য স‌চিব সাইদুল কবির রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খানসহ জেলার চার উপজেলার নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, এই দেশে আর কোন‌দিন শেখ হাসিনার অবস্থান হবে না। আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না। তাদের রাজনীতি করার আগে শহীদ সেলিম  তালুকদারকে ফেরত দিতে হবে তাদের বাবা-মার কাছে। ফিরিয়ে দিতে হবে তাঁর নিষ্পাপ শিশু  সন্তানের কাছে। জুলাই আগস্ট এর আন্দোলনে পেছনে নেতৃত্ব দিয়েছিল তারেক রহমান। তাই আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় দেশ জালেমমুক্ত হয়েছে। এই জালেম সরকারকে যারা আবার আশ্রয় প্রশ্রয় দিতে চান, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সাবধান হয়ে যান। এইদেশে আর আপনাদের জায়গা জনগণ মেনে নেবে না। বর্তমান সময়ে মানুষ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই আবহাওয়া বজায় রাখতে হবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তারেক রহমান, এটাই এখন জনগণ প্রত্যাশা করছে।

Tags: ইফতার মাহফিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা
  • ‘শ্রাবণের মেঘগুলো’ রিল বিতর্কে পাশে দাঁড়িয়েছেন সারাদেশের শিক্ষকরা
  • ৩ দিনের ব্যবধানে বাড়ল সোনা ও রুপার দাম
  • বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারীরিক নির্যাতন
  • ঢামেকের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম