Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোডাউনে ঢেকে গেছে হরকলি মাদরাসার পুকুর, সৌন্দর্যহীন পরিবেশে ক্ষুব্ধ স্থানীয়রা

Bangla FMbyBangla FM
৩:৩৫ pm ২০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0


মোঃ হামিদুর রহমান লিমন, ক্রাইম রিপোর্টার:

রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের হরকলি ফাজিল ডিগ্রি মাদরাসার পাশে অবস্থিত বড় পুকুরটি সৌন্দর্য হারিয়েছে, কারণ এর সামনের অংশ ইজারা দিয়ে গোডাউন নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনগণ পুকুরপাড়ের সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি তুলেছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে পুকুরটির উন্নয়নে প্রায় ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ঘাটলা, সৌন্দর্যায়ন, হাঁটার পথ, আসন বেঞ্চি ও পাড় সংস্কার করার কথা রয়েছে। তবে অভিযোগ উঠেছে, মাদরাসার অধ্যক্ষ স্থানীয়দের মতামত না নিয়েই এই উন্নয়ন কাজ এড়িয়ে উমরাহ পালনে সৌদি আরব গেছেন।

স্থানীয় প্রবীণরা জানান, মরহুম মহফেল উদ্দিন, মাওলানা রুহুল আমিন, আবুল হোসেনসহ অনেক কৃতী ব্যক্তি একত্রিত হয়ে মাদরাসা, খেলার মাঠ, মসজিদ, কবরস্থান, বাজার ও এই পুকুরটি খনন করে পাকা ঘাট স্থাপন করেছিলেন। কিন্তু বর্তমানে সেই ঘাট ভেঙে সেখানে গোডাউন নির্মাণ করা হয়েছে, যা পুকুরের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করেছে।

এ বিষয়ে মাদরাসার সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানতাম না। আমাকে জানানো হয়নি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” স্থানীয় জনগণের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে পুকুরের সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকায় ২২ লাখ টাকায় বিক্রি কালা মানিক, সঙ্গে ফ্রি খাসি
  • ঝিনাইদহে এনসিপি নেতা জামিনে মুক্ত
  • বিজেপিকে মোকাবিলায় ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা
  • ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ
  • ঈদুল আজহায় শুভেচ্ছা জানালেন মোস্তাফিজুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম