Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্কুল অব লিডারশীপের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো “নির্বাচন না সংস্কার : বিদ্যমান পরিস্থিতি ” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত 

Bangla FMbyBangla FM
৬:২১ am ২০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সামসুল হক জুয়েল, নিজস্ব প্রতিবেদক : 

ঢাকায় অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অব লিডারশীপের আয়োজনে নির্বাচন না সংস্কার : বিদ্যমান পরিস্থিতি শীর্ষক জাতীয় সংলাপ(২য় পর্ব)। গত ১৬ মার্চ রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকার বেইলী রোডে অবস্থিত নবাবী ভোজ রেস্টুরেন্টে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, গবেষক, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল অব লিডারশীপ এর কো-অর্ডিনেটর জনাব হুমায়ুন কবীর পাটোয়ারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব লিডারশীপের নির্বাহী পরিচালক ডক্টর জামিল আহমেদ।  আয়োজিত সংলাপে মূূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মো: শামীমুর রহমান(গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।

এ সময় স্কুল অব লিডারশীপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর গোলাম রাব্বানী এক ভিডিও বার্তায় বলেন ” সংস্কার একটি নিয়মিত প্রক্রিয়া, যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় পাঁচ বছর পর পর,তাই নির্বাচন জরুরি এবং অনির্বাচিত সরকারের পরিবর্তে নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার করলে অধিক গ্রহণযোগ্য হবে।”

অন্যান্যের মাঝে প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান(লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)তার আলোচনায় বলেন, দ্রুত নির্বাচন অনুষ্ঠান অবশ্যই জরুরী, তবে এ নির্বাচন যাতে গ্রহণযোগ্যতা পায় সেইজন্য যতটুকু সংস্কার করা দরকার তা অবশ্যই সম্পন্ন করতে হবে। পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তুলে আর যাতে ফ্যাসিস্ট তৈরী না হয় সেজন্য সকলের দৃষ্টি রাখতে হবে। স্কুল অব লিডারশিপ ইউএসএ, এই লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতার আজ এই ২য় সংলাপ।

প্রফেসর ডঃ এম এম শরিফুল করিম, (বিভাগীয় প্রধান, ইংরেজী বিভাগ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়)বলেন, আগে নির্বাচন পরে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে বড় বড় সংস্কার সম্পন্ন করা যেতে পারে। শুধু নির্বাচন সুষ্ঠুভারে সম্পন্ন করার জন্য যে সকল সংস্কার প্রয়োজন তা এ সময় করা  যেতে পারে।

মিডিয়া ব্যাক্তিত্ব ও সংগঠক আরিফ আমান ভূঞা বলেন, সংস্কার সবসময়ই দরকার তবে বাংলাদেশে সবচেয়ে বড় দরকার হলো রাজনৈতিক দলের মধ্যে সংস্কার। যতই সংস্কার হোক মানুষের মন মানসিকতার পরিবর্তন না হলে সংস্কার ফলপ্রসু হবেনা। তাই নিয়মিত সকল দলের সাথে সংলাপের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে হবে।।

এসময় আরো উপস্থিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সহ সভাপতি  বেলাল হোসেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারোয়ার হোসেন,

বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির ঢাকা মহানগর উত্তরের জেনারেল সেক্রেটারি  কামরুল হাসান চৌধুরী বিপু,  সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুবুল আলম, এডভোকেট আমিনুল ইসলাম মনির, অবসরপ্রাপ্ত  লে.কর্নেল. শরীফ, বিশিষ্ট সাংবাদিক কাজী বাশার, মনিরুজ্জামান মনির, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সোল ইউএসএ,মোঃ ফয়েজ কাউসার।

Tags: নির্বাচন না সংস্কারবিদ্যমান পরিস্থিতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংখ্যালঘুদের নিরাপত্তা ও পাইকগাছার উন্নয়ন সম্পন্নের প্রতিশ্রুতি বাপ্পির
  • ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ সাজানো দাবী করে দলের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
  • যৌথবাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের বিকল্প নেই
  • বুড়িচংয়ে জামায়াত প্রার্থীর নারী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম