Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি নেতা সহ দুইজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

Bangla FMbyBangla FM
৪:৪৬ am ১৮, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে জেলা বিএনপির এক নেতা সহ আরও দু’জনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন আব্দুল মকিছ নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেছেন যে,তার চলমান মামলা তুলে নিতে হুমকি দেয়া হয়েছে।

সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন গ্রামের বাসিন্দা আব্দুল মকিছ (৬২) সোমবার (১৭ মার্চ) জানান,’গত (১৩ মার্চ ২০২৫) তারিখে মৌলভীবাজার সদর মডেল থানায় এ জিডি দায়ের করেন। তার অভিযোগে জানা গেছে,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বখসসহ আরও দু’জন তাকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়েছেন’।

এ বিষয়ে আব্দুল মকিছ জানান,তার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের কারণে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। কিন্তু গত ১৩ মার্চ দুপুরে বিবাদীরা তার বাড়িতে এসে তাকে প্রাণনাশের হুমকি দেয়। তারা প্রকাশ্যে বলে, মামলাটি নিষ্পত্তি না করলে তাকে খুন করা হবে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ মতিন বখস জানান, মকিছ তার মায়ের অসুস্থতার সুযোগে ভাই-বোনদের ঠকিয়ে জমি দখল করেছে এবং এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। তিনি জানান,জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান,’বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এসআই গৌতম রায়কে নির্দেশ দেয়া হয়েছে। জমিজমা সংক্রান্ত মামলাটিরও তদন্ত হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে পরীক্ষা না দিয়েই ফাজিল পাস
  • দিনাজপুরে সেচ সংকটে আড়াই হাজার হেক্টর জমির বোরো চাষ
  • গৌরীপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন
  • হাদী হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম