Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সিলেটের কানাইঘাটে প্রবাসী খুন

Bangla FMbyBangla FM
৫:৪২ pm ১৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট ব্যুরো:- শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় গ্রামের কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮) নিহত হয়েছেন।
হামলায় প্রবাসী রশিদ আহমদের বড় ভাই রাজা মিয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তী রয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার(১৬মার্চ) দিবাগত রাত ১টার দিকে।
এঘটনায় সোমবার দুপুরে স্হানীয় উত্তেজিত জনতা হত্যাকারি সাজু, রাজুদের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

স্থানীয় ও নিহতের আত্মীয়-স্বজনদের কাছ থেকে জানা যায়, ৫ দিন পূর্বে খালপাড় গ্রামের মৃত আনা মিয়ার ছেলে প্রবাসী রশিদ আহমদের ভগ্নিপতি একই গ্রামের মনির আহমদের ছেলে সালেহ আহমদের বাচ্চাদের সাথে একই বাড়ির মৃত মাহমুদ হোসেনের ছেলে রাজু আহমদ ও সাজু আহমদ গংদের পরিবারের বাচ্চাদের সাথে ঝগড়াঝাটি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় মুরব্বীয়ারা বসে দু’পক্ষকে নিয়ে আপোষে মিমাংসা করে দেন।

কিন্তু মাহমুদ হোসেনের স্ত্রী পাখি বেগম ও তার ছেলে সাজু আহমদ, রাজু আহমদ, পারজু আহমদ সালিশ বিচার না মেনে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে রোববার রাত সাড়ে ১২টার দিকে সালেহ আহমদের বসত ঘরে গিয়ে তাকে বেঁধে মারপিট শুরু করে।

খবর পেয়ে সালেহ আহমদের স্ত্রীর ভাই কাতার প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়া বোনের বাড়িতে গিয়ে ভগ্নিপতি সালেহ আহমদকে উদ্ধারের চেষ্টা করেন।

এ সময় রাজু আহমদ, সাজু আহমদ, পারজু আহমদসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়ার উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে প্রবাসী রশিদ আহমদ মৃত্যুবরণ করেন।

এদিকে প্রবাশী রশিদ আহমদের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের উত্তেজিত কিছু লোকজন সোমবার দুপুর ১২টার দিকে হত্যাকারী রাজু, সাজু গংদের বসত ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। খুনীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে বলে তিনি জানান। এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tags: দুর্ঘটনাপ্রবাসী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেষ হলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক ভর্তি পরীক্ষা
  • জায়গা-জমির বিরোধে ছাত্রলীগের ট্যাগ, যুবককে আটক করলো পুলিশ
  • ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে আহত
  • নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
  • আশুলিয়ায় ছয়জন হত্যার মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম