Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে নিহত কিশোরগঞ্জের শিক্ষার্থী ইন্নী হত্যার বিচার ও জামিন বাতিলের দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৯:১৭ am ১৫, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী শহরের মমতা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জিলফা জাহান ইন্নীকে ধর্ষনের পর পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসি এবং জামিন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) আজ ১২টা কিশোরগঞ্জ কালীবাড়ি মুক্ত মঞ্চে ছাত্র-জনতার ব্যানারে শিক্ষার্থী, নাট্যশিল্পী, সাংবাদিক ও সচেতন মহলের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কমরেড আব্দুর রহমান রুমি’র সভাপতিত্বে ও অ্যাডভোকেট এম এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেলিন,  কালের নতুন সংবাদ এ’র সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ বেতারের শিল্পী হোসনেআরা মমতাজ, আবৃত্তিকার রুমা আক্তার, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হারুন আর রশীদ, সহকারী অধ্যাপক ও ছড়াকার সামিউল হক মোল্লা, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী, শিক্ষক আবুল হোসেন বিএসসি, নিহত ইন্নীর পিতা সাংবাদিক, ছড়াকার ও নাট্যশিল্পী ছড়াকার ছাদেকুর রহমান রতন।

উল্লেখ্য যে, রাজশাহীর বহরমপুর এলাকার মেহেদী হাসান নিপুর ভাড়া বাসায় গত ১৬/০১/২০২৫ ইং তারিখে ফাসিঁতে ঝুলানো অবস্থায় ইন্নির লাশ পাওয়া যায়। পরবর্তীতে  বাড়িওয়ালা ও হত্যার সাথে জাড়িতরা নাটকীয় ভাবে ইন্নীর লাশ পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মহল ধষর্ক ও খুনীদের বাঁচাতে বিভিন্ন ষড়যন্ত্রে  লিপ্ত হয়। ফলে মামলা জটিলতা সৃষ্টি হয় অবশেষে গত ৭ মার্চ ২০২৫ নিহত ইন্নির পিতা ছাদেকুর রহমান রতন বাদী হয়ে রাজশাহীর রাজপাড়া থানায় (আর.এম.পি) তে মামলা দায়ের করেন। মামলা নং- ১৪০১(৬)/১ (০৮/০৩/২০২৫)। এ ঘটনা সংবাদ লেখা পর্যন্ত ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। আরও একজন পলাতক আছে। আসামি পক্ষ মামলার বাদীকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছেন গ্রেফতারকৃত দুজের রিমান্ডের জন্য আবেদন জানিয়েছেন তদন্ত অফিসার শাহ আলম।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রেজা জামিনে মুক্তি পেলেন
  • ঢাকায় ২২ লাখ টাকায় বিক্রি কালা মানিক, সঙ্গে ফ্রি খাসি
  • ঝিনাইদহে এনসিপি নেতা জামিনে মুক্ত
  • বিজেপিকে মোকাবিলায় ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা
  • ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম