Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধর্ষন ও নারী নির্যাতন বন্ধে সরকারের প্রতি জাতীয় “টাস্ক ফোর্স”গঠনের আহবান

Bangla FMbyBangla FM
১১:৫৮ am ১২, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক :

বাংলাদেশ শান্তির দল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশে নারী ও শিশু ধর্ষনের ঘটনা ক্রমশ:বেড়ে চলছে।

বিশেষ করে মাগুরায় সংগঠিত ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষন ও নির্যাতনের ঘটনাটি নিয়ে শান্তির দলের কেন্দ্রীয় সভায় দলের  মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ আ্রল মামুন উপস্থিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন এবং দলের সাংগঠনিক সম্পাদক বেলাল নূরী উক্ত সভা সঞ্চালনা করেন। শান্তির দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহদলের চেয়ারম্যান,আগামি দিনের বাংলদেশের রাষ্ট্র নায়ক,এ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ সহিদ শিশু আছিয়া ধর্ষন সহ বাংলাদেশে সকল ধর্ষনের ঘটনায় উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেন।

তিনি সরকার ও জনগনের নিকট প্রশ্ন রাখেন যে,এই দেশ,জাতি ও সরকার কি এতই মেধা ও বুদ্ধিহীন যে, কিছুতেই জাতি ও সরকার এই রুপ ধর্ষন বন্ধে ও প্রতিরোধে কার্যকর কোন ব্যবস্থা/আইনি ব্যবস্থা করতে সক্ষম নয়? দলের চেয়ারম্যান দৃঢ়মত ব্যক্ত করেন যে, দেশ ও সরকার যদি একান্ত আন্তরিকতা ও সতর্কতার সাথে চেস্টা করেন। দক্ষ ও আইনি জ্ঞান সম্পন্ন ব্যক্তিবৃন্দকে জড়িত করে এ বিষয়ে একটি জাতীয় টাস্ক ফোর্স/ জাতীয় কমিটি গঠন করত: সংশ্লিস্ট নারী ও শিশু  নির্যাতন দমন আইন পুন: পর্যালোচনা পূর্বক উক্ত আইনের সর্বকার্যকরী একটি রুপ রেখা প্রনয়ন করে  তবেই এরুপ ঘৃন্য ধর্ষন পূর্ন নিয়ন্ত্রন ও রোধ করা সম্ভব।

তিনি আরো বলেন যে, ধর্ষনের মত এ বড় ঘৃন্য ও কঠিন অপরাধ শুধুমাত্র আইন ও স্বরাস্ট্র মন্ত্রনালয়ের কয়েকজন কর্মকর্তার আইনি জ্ঞান ও আইনি ড্রাফটের মধ্যে নিয়ন্ত্রন করা সম্ভব নয় এবং সম্ভব হচ্ছেনা।

শান্তির দলের চেয়ারম্যান অনতিবিলম্বে এ বিষয়ে বাংলাদেশ সরকারকে একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করত: সর্বকার্যকরী এক আইন প্রনয়ন ও বাস্তবায়নের পরামর্শ প্রদান পূর্বক আহবান করেন।

তিনি ২ জন সুপ্রিম কোর্টের বিচারপতি, ২ জন সচিব,নারী শিশু কোর্টের অভিজ্ঞতা সম্পন্ন ২ জন বিচারক, পুলিশের ২ জন উর্ধতন কর্মকর্তা,আইন মন্ত্রনালয়ের ড্রাফটিং শাখার ২ জন কর্মকর্তা, সুপ্রিম কোর্টের ২ জন আইনজীবী, এন.জি.ও. এবং মানবধিকার সংস্থা থেকে ২ জন মহিলা প্রতিনিধি, ২ জন বিশিষ্ট সাংবাদিক,পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২ জন শিক্ষক,সুশিল সমাজ থেকে ২ জন, সাংস্কৃতিক সংগঠন থেকে ২ জনের সমন্বয়ে ২৭/৩১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি/টাস্কফোর্স গঠন করার অভিমত ব্যক্ত করেন এবং সরকারকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করার আহবান জানান।

Tags: জাতীয় টাস্ক ফোর্সবাংলাদেশ শান্তির দলশিশু আছিয়ার ধর্ষন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম